1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

পল্লবীতে কাজের বুয়া সেজে চুরি, স্বর্ণালঙ্কার উদ্ধারসহ গ্রেফতার দুই

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ২৭৫ Time View

ঢাকা, ০৪ জানুয়ারি ২০২৬

রাজধানীর পল্লবী থানা এলাকায় একটি বাসায় কাজের বুয়া সেজে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। মোসাঃ শিউলী বেগম ওরফে লাকী (৪৬) ও ২। মোঃ নাদিম হোসেন (৩১)।
শনিবার (০৩ জানুয়ারী) দুপুর আনুমানিক ০১:৩০ ঘটিকায় কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গৃহকর্তা সাবিহা মাহবুবা গত ৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ৫টার দিকে অভিযুক্ত শিউলীর সঙ্গে কথা বলে তাকে তার বাসায় কাজের জন্য নিয়োগ করে। পরবর্তীতে ৮ অক্টোবর সকাল ৭টায় আবার কাজে যোগ দেয়। সকাল ৯টায় সাবিহা কর্মস্থলে যাওয়ার পর বাসায় তার স্বামী, ছেলে এবং মা ছিলেন। রাত ৮টায় সাবিহা বাসায় ফিরে দেখেন তার মা অচেতন অবস্থায় শুয়ে আছেন এবং ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা। ড্রয়ার থেকে ৯ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১৮ লাখ টাকা) এবং নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা চুরি হয়েছে। সাবিহার মা জানান, শিউলী তাকে পেঁপে ভাজি খাইয়েছে, তারপর তিনি অজ্ঞান হয়ে যান। পরবর্তীতে ৩ জানুয়ারি ২০২৬ তারিখে বাদী সাবিহার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় চুরির মামলা রুজু হয়।

মামলা রুজুর পর পল্লবী থানা পুলিশ কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে (৩ জানুয়ারি) দুপুর ০১:৩০ ঘটিকায় শিউলীকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে শিউলী ঘটনার সত্যতা স্বীকার করে এবং তার দেখানো মতে আদাবর থানাধীন কাঁচা বাজারের প্রভা জুয়েলার্স থেকে ৮ ভরি ১ আনা ২.৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়। এ সময় দোকানের কারিগর মো. নাদিম হোসেনকে গ্রেফতার করা হয়।

পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, শিউলী ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় একই কৌশলে অসংখ্য চুরির ঘটনা ঘটিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং