1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

নরসিংদী-৪ আসনে সাংবাদিক কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৩ Time View

নরসিংদী প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতিকের প্রার্থী, সাংবাদিক কাজী শরিফুল ইসলাম (শাকিল) মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার গতকাল(২৯ ডিসেম্বর) বিকালে নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এসময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই। আমরা সবাই মিলে যাতে একটি লেভেল প্লেয়িং ফিল্ড করতে পারি তার প্রত্যাশা করছি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে। তবে, নির্বাচনী পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের আরও কাজ করার আছে। আর আমি বিশ্বাস করি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ আমাকেই বিজয়ী করবে, ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে এই অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবো।
উল্লেখ্য, কাজী শরিফুল ইসলাম (শাকিল) বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ) কেন্দ্রীয় কমিটি ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, ভয়েজ বিডি ২৪ ডটকমের সম্পাদক সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ধর্মীয় এবং সেবামূলক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং