Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ১২ নভেম্বর ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশের দক্ষতায় চাঞ্চল্যকর সুদীপ্ত রায় (১৭) অপহরণ ও হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার, ভিকটিমের লাশ ও হত্যার আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। আব্দুল্লাহ (২২) ও ২। জোবায়েদ দেওয়ান (২২)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, ৭ নভেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৫:৩০ ঘটিকায় ভিকটিম সুদীপ্ত কুমার রায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ জগন্নাথপুর শাখার হোস্টেল থেকে ঘুরতে বের হন। তিনি এ সময় ভাটারা থানাধীন এলাকা থেকে অজ্ঞাতনামা আসামিদের হাতে অপহৃত হয়। পরদিন ৮ নভেম্বর ২০২৫ রাত আনুমানিক ০২:৪৫ ঘটিকায় ভিকটিমের মোবাইল ফোন থেকে অজ্ঞাত আসামিরা ভিকটিমের পরিবারের কাছে ফোন করে ৮০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণ না দিলে ভিকটিমকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের পিতা হিমাংশু কুমার রায়ের অভিযোগের প্রেক্ষিতে ভাটারা থানায় ১১ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

ভাটারা থানা সূত্রে আরও জানা যায়, থানার একটি চৌকস টিম অপরাধের ধরণ ও অপরাধের কৌশল বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত দুইজনকে শনাক্ত করে। পরবর্তীতে মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন বাগানবাড়ি চৌরাস্তা এলাকা হতে আব্দুল্লাহ ও জোবায়েদকে গ্রেফতার করে। একই তারিখ তাদের দেখানো মতে শাহআলী থানাধীন এলাকার একটি বাসা হতে ভিকটিমের মৃতদেহ, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি ও ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করে।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ ও জোবায়েদ ভিকটিম সুদীপ্ত রায়কে অপহরণ করে দাবীকৃত চাঁদা না পেয়ে তাকে নৃশংসভাবে হত্যা করে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

রাজধানীর সূত্রাপুরে চাঞ্চল্যকর মামুন হত্যার ঘটনায় ব্যবহৃত দুইটি পিস্তল উদ্ধার এবং দুই শ্যুটারসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

Next

ডিএমপি কমিশনারের খণ্ডিত ভিডিও ব্যবহার করে কৃত্রিম স্বর সংযোজনের মাধ্যমে রিল তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রসঙ্গে

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d