1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার সংসদে কেনাকাটায় হরিলুট: তদন্তে স্পীকার কর্তৃক কমিটি গঠন কাফরুলে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯১৮ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার

অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ

স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ Time View

ঢাকা, ০৬ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.রাজধানীর বারিধারা এলাকা থেকে অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে ডিএমপির গুলশান থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। সেলিম প্রধান ২। মোঃ রাকিবুল ইসলাম রাফি (২৫) ৩। মোঃ সাদিকুল ইসলাম সুমন (৩৯) ৪। মোঃ তৌফিকুল ইসলাম (২৫) ৫। মোঃ রিফাত হাসান (২৫) ৬। মোঃ রবিউল হাসান (২৫) ৭। মিনহাজুর রহমান তাজবীর (২১) ০৮। মোঃ মেহেদী হাসান (২৬) ও ৯। মোঃ সাইমুম ইসলাম (২৫)।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৩: ০০ ঘটিকায় গুলশান থানাধীন বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গুলশান থানা সূত্রে জানা যায়, আজ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম গুলশান থানাধীন বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে অননুমোদিত সীসা বার পরিচালনাকারী নয় জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ৬ কেজি ৭০০ গ্রাম সীসা, দুই কেজি অনির্বাণ কোকোনাট ক্যারাকল, সাতটি সীসা স্ট্যান্ড, তিনটি বিভিন্ন ব্রান্ডের খালি কৌটা, পাঁচটি সীসা স্ট্যান্ডের পাইপ ও নগদ ৪৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা অননুমোদিত সীসা বার কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা অননুমোদিত সীসা বার কারবারের সঙ্গে জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং