Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ১০ আগস্ট ২০২৫ খ্রি.সাবেক স্ত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনায় মো.শফিকুল ইসলাম কাজী (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।

কাফরুল থানা সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল ২০১৮ সালে ভিকটিম সুমি আক্তার (২১) ও মো. শফিকুল ইসলাম কাজী বিবাহবন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাদের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে ২০২৫ এর ৩০ জুন সুমি আক্তার তার স্বামীকে তালাক দেয়। তালাকের পরও উভয়ে পাশাপাশি বাসায় বসবাস করতো এবং তাদের মধ্যে তালাক নিয়ে বিরোধ অব্যাহত ছিল। তাদের একমাত্র সন্তান বাবার কাছে থাকতো এবং সুমি আক্তার মাঝেমধ্যে খাবার নিয়ে গিয়ে সন্তানকে খাইয়ে দিতেন।

২১ জুলাই ২০২৫ সন্ধ্যা অনুমানিক ৭:০০ ঘটিকার সময় কাফরুল থানাধীন বাইশটেকি, ইমামনগর এলাকায় সুমি আক্তার যথারীতি ছেলের জন্য খাবার নিয়ে তার সাবেক স্বামীর বাসায় যান এবং সন্তানসহ একসাথে রাতের খাবার খান। রাত অনুমানিক ৩:০০ ঘটিকায় শফিকুল রুমে তালা দিয়ে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করলে ছেলে কান্নাকাটি করতে থাকে। এ সময় তাদের প্রতিবেশী সামিয়া আক্তার ও তার স্বামী রাসেল খেয়াল করলে শফিকুল তার ছেলেকে রেখে চাবি নিয়ে পালিয়ে যায়। প্রতিবেশীরা তখন বাসার মালিক মো. হায়দার আলীকে ডেকে আনেন কিন্তু শফিকুলের কোন খোঁজ পাওয়া যায়নি।
পরদিন (২২ জুলাই) সকাল অনুমানিক ৯:০০ ঘটিকায় উপস্থিত লোকজনের সামনে বাসার মালিক শফিকুলের বাসার তালা ভেঙ্গে প্রবেশ করে দেখেন যে লাল-সাদা প্লাস্টিকের বস্তায় ঢাকা অবস্থায় সুমি আক্তারের লাশ খাটের নীচে পড়ে আছে এবং গলায় ওড়না পেঁচানো রয়েছে। তাৎক্ষণিক কাফরুল থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় ডিএমপি কাফরুল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার প্রেক্ষিতে শনিবার (৯ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় ডিএমপি কাফরুল থানার একটি চৌকস টিম মদনগঞ্জ নৌ-পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন কলাগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে ঘাতক শফিকুলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শফিকুলকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৪৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- ১। নাজমুল হাসান রবিন (৩৫) ও ২। মোঃ তারিফুল ইসলাম রোমান (২০)।

রবিবার (১০ আগস্ট ২০২৫) রাত ১২:০৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিশেষ অভিযান পরিচালনাকালে তাদের কাছে তথ্য ছিল যে, কতিপয় মাদক কারবারি ইয়াবাসহ যাত্রাবাড়ী থানাধীন ঢাকা চট্রগাম মহাসড়কের ঢাকাগামী রাস্তার মাতুয়াইলে একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২:০৫ ঘটিকায় ডিবি গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম সেখানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ নাজমুল হাসান রবিন ও তারিফুল ইসলাম রোমানকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট বিক্রি করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

৪৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ

Next

জালিয়াতি করে ডাম্পিং ইয়ার্ড থেকে মোটরসাইকেল অবমুক্ত করার চেষ্টা; আটক এক

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d