1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

মহম্মদপুরে চর্মকারের বাটালের আঘাতে কৃষকদল নেতা আহত, হামলাকারী আটক

মো:খাইরুল ইসলাম,মহাম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৭৯৬ Time View

মাগুরার মহম্মদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর্মকারের ধারালো বাটালের আঘাতে নুর আলম ভাষান (২৫) নামের এক কৃষকদল নেতা গুরুতর আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মহম্মদপুর বাজারে এ ঘটনা ঘটে। ভাষান উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের মোহন শেখের ছেলে এবং সদর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক পদে রয়েছেন। এ ঘটনায় ভাষানের মা কোহিনূর বেগম বাদী হয়ে মহম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
হামলাকারী হলেন নাম বিদ্যুৎ দাস (৩৪)। উপজেলা সদরের জাংগালিয়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের একজন বাসিন্দা। তার পিতার নাম গনেশ দাস।

পুলিশ সূত্রে, বিদ্যুৎ দাস মহম্মদপুর বাজারে আমিনুর নামের এক ব্যবসায়ীর জুতা-স্যান্ডেলের দোকানে চর্মকার হিসেবে দিনমজুরে কাজ করেন। গত পনের দিন আগে কৃষকদল নেতা ভাষান বিদ্যুৎয়ের কাছে পাঁচশত টাকা অগ্রিম দিয়ে একটি জুতা তৈরি করতে দিয়েছিল। গতকাল রাত আটটার দিকে তিনি বিদ্যুৎয়ের কাছে জুতা আনতে গিয়েছিল। তখন বিদ্যুৎ তাকে জানায় জুতা এখনও তৈরি হয়নি দিতে আরো কয়েক দিন দেরি হবে। এ বিষয়টি নিয়ে চর্মকারের সাথে ভাষানের কথা-কাটাকাটি হয়। কথা-কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে চর্মকার বিদ্যুৎ তার কাজের ধারালো বাটাল দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এ সময় কৃষকদল নেতা ভাষান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার অবস্থার আরও অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজে পাঠান।

স্বজনদের সাথে বলে জানা যায়, কৃষকদল নেতা ভাষানের অবস্থা এখনও আশংকাজনক রয়েছে। সোমবার সকাল সাতটায় চিকিৎসক তার আঘাতের স্থানে অস্ত্রপাচার করা হয়েছে। তার একটি কিডনি বাতিল হয়েছে বলে জানান।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। আহতের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে মাগুরা জেলা আদালতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং