Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ৩০ জুন ২০২৫ খ্রি.রাজধানীর মতিঝিলে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৩০ লক্ষ টাকা ডাকাতির ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতারসহ ডাকাতির ঘটনায় ব্যবহৃত হাইয়েস গাড়ি এবং নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম- মোঃ শামিম রহমান (২৯), মোঃ মিজান রহমান (৫১) ও রবিউল ইসলাম জুয়েল (৪২)।

গত শুক্রবার হতে রবিবার (২৭ হতে ২৯ জুন, ২০২৫ খ্রি.) ঢাকা ও ঝালকাঠিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় শামিমের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত হতে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত হতে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির মতিঝিল থানা সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৫ খ্রি. বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় ওয়ারীর নবাবপুরের একটি ব্যবসা প্রতিষ্ঠান হতে মোঃ খলিল মিয়া (২৬) ও ইব্রাহীম হোসেন রিফাত (২৪) নামের দুই ব্যক্তি একটি স্কুটিতে করে নগদ ৩০ লক্ষ টাকা মতিঝিল সিটি ব্যাংক শাখায় জমা দেওয়ার জন্য রওয়ানা দেন। বেলা আনুমানিক ১২:৪৫ ঘটিকায় তারা মতিঝিলের ঘরোয়া হোটেলের সামনে পৌঁছা মাত্রই ৬/৭ জন ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাদেরকে ডিবি লেখা একটি হাইয়েস মাইক্রোবাসে জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। পরে দুজনকে মারধর করে অস্ত্রের ভয় দেখিয়ে ৩০ লক্ষ টাকা নিয়ে হাত-পা বেঁধে সাইনবোর্ড বাসস্ট্যান্ড নামক এলাকায় একটি ময়লার ডাস্টবিনে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক সাইদুল ইসলামের অভিযোগের প্রেক্ষিতে ডিএমপির মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।

থানা সূত্রে আরো জানা যায়, মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার হতে রবিবার ঢাকা ও ঝালকাঠি জেলায় অভিযান পরিচালনা করে উক্ত তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় শামিমের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস গাড়ি ও মিজানের হেফাজত হতে নগদ ৮০ হাজার টাকা ও জুয়েলের হেফাজত হতে নয় হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মিজানের নামে ঝালকাঠির রাজাপুর ও নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় আরো দুটি ডাকাতির মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং লুন্ঠন হওয়া অন্যান্য টাকা উদ্ধারসহ আত্মগোপনে থাকা ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

কলেজ ছাত্রদলের পক্ষ থেকে হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ লাইব্রেরীর জন্য বই উপহার

Next

৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-গুলশান

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d