Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন সৌখিন (৩৫) নামের এক জেলে। তাকে মারধর করে নদীতে ফেলে দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সৌখিন উপজেলার পাল্লা চরপাড়া গ্রামের সত্তার খাঁনের ছেলে।
এ ঘটনা ঘটে বৃহস্পতিবার গভীর রাতে, মহম্মদপুর ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী চন্ডিবিল এলাকার মাঝ নদীতে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সৌখিন নদীতে জাল ফেলে মাছ ধরছিলেন। এ সময় মধুখালী উপজেলার নওপাড়া গ্রামের মৃত হাজী সোলেমানের ছেলে জব্বার (৩২) ও মাসুদ মোল্যার ছেলে হুমায়ুন নামের দুই যুবক একটি নৌকায় করে এসে তাকে গালিগালাজ ও হুমকি দিতে থাকে।
তারা অভিযোগ করে যে, সৌখিন নাকি নদীতে বিষ দিয়ে মাছ ধরছিলেন। এরপর তারা নৌকার বৈঠা দিয়ে সৌখিনকে মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে সৌখিনের মাথায় আঘাত লাগে এবং তিনি নদীতে পড়ে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ডুবুরি দল দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
এদিকে ছেলের খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন সৌখিনের মা। তাকে বুক চাপড়ে চিৎকার করে কাঁদতে দেখা গেছে। মাটিতে লুটিয়ে পড়ে তিনি বিলাপ করতে দেখা গেছে,

ছেলের নিখোঁজ হওয়ার খবরে পুরো পরিবার ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিখোঁজ জেলে সৌখিনকে উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

মাদকবিরোধী দিবসে পুরস্কার পেলেন ঢাকা আহ্ছানিয়া মিশন

Next

রাজধানীর শান্তিনগরে ডিবি কর্তৃক ১৮ রাউন্ড অবৈধ গুলি ও চোরাই গাড়ি উদ্ধার; গ্রেফতার এক*

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d