Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সদ্য ঘোষিত ১০১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিজেপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ রাকিবুল হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, বিজেপির মহাসচিব আব্দুল মতিন সাউদ। বিশেষ অতিথি ছিলেন, বিজেপির যুগ্ম মহাসচিব আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাগীর আহমেদ সুজন। এসময় দলীয় বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিজেপি মহাসচিব আব্দুল মতিন সাউদ বলেন, জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর নেতৃত্বে সারাদেশে বিজেপি সংগঠিত হচ্ছে। তিনি দেশে সুস্থধারার রাজনীতি প্রতিষ্ঠা ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করে চলছেন। আমরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা বিশ্বাস করি আগামীদিনে বিজেপি তথা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর হাতকে শক্তিশালী করতে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি করে যাবে।

সভায় বিজেপি ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ রাকিবুল হোসেন বলেন, আমরা তরুন প্রজন্মের আইডল জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর হাত শক্তিশালী করার কাজ করে যাচ্ছি। কারণ, ঢাকা মহানগর শক্তিশালী মানেই দেশের বিরাট শক্তিশালী। এজন্য সকলের সহযোগিতা চাই।

বিজেপি ঢাকা মহানগর দক্ষিণের
সদস্য সচিব দেওয়ান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আমরা সুস্থধারার রাজনীতিতে বিশ্বাসী। তাই ভাল মানুষদের রাজনীতিতে আনার জন্যই করি। আর ভাল মানুষ রাজনীতিতে আসলেই কেবল সমাজ ও দেশের পরিবর্তন হবে তথা উন্নয়ন হবে। রাজনীতির এই সংস্কৃতির ধারক ও বাহক বিজেপি জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তাই বিজেপিকে একদম তৃণমূল থেকে গড়ে তুলতে হবে। কারণ, বিজেপি এগিয়ে গেলে পার্থ ভাই এগিয়ে যাবে। আর পার্থ ভাই এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ডিএমপির মে-২০২৫ মাসের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

Next

মহম্মদপুরে নিম্নমানের সড়ক নির্মাণ: জনভোগান্তি চরমে

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d