1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সম্প্রতি একটি গণমাধ্যমে বিজ্ঞাপন আকারে প্রকাশিত প্রতিবেদনে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে যৌতুকের দাবিতে ‘পরকীয়া নাটক’: গৃহবধূকে নৃশংস নির্যাতনের অভিযোগ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা সুখের সন্ধানে আমরা ক’জন: পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত। স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সাংবাদিকদের প্রতি গণতন্ত্র বাঁচিয়ে রাখার আহবান জানালেন চীফ হুইপ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত ডিএমপির হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার

ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি

মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৫৭ Time View

নওগাঁর ধামইরহাট সীমান্ত থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (০৩ জুন) ভোরে উপজেলার সীমান্ত এলাকা সাতানা গ্রাম থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উপজেলার কালুপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আসাদুজ্জামান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭১/২-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতানা গ্রামস্থ ধান ক্ষেত্রের মধ্যে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ৭৪ বোতল ফেয়ারডিল সিরাপ আটক করতে সক্ষম হয়।

সীমান্তে পুশইন, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং