Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

পল্টনে তারুণ্যের সমাবেশ সুশৃঙ্খল রাখতে একপর্যায়ে একজন হকারের গায়ে হাত তোলার অভিযোগ এসেছে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এ বিষয়ে নয়ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ফেসবুকে ক্ষমা চেয়ে বলেন, অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতাদের প্রাণপণ চেষ্টার পরও লাখ লাখ নেতাকর্মীকে সুশৃঙ্খল রাখতে গিয়ে একজন হকারের গায়ে অনিচ্ছাকৃত ধাক্কা লাগার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমার দৃষ্টিগোচর হয়েছে। যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব হিসেবে আমার আরও সচেতন থাকা উচিৎ ছিল এবং ভবিষ্যতে এ ব্যাপারে আমি আরও সচেতন থাকব। পাশাপাশি গতকালের ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

নয়ন আরেকটি স্ট্যাটাসে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার আবেগ অনুভূতি, ভালোবাসা, আনুগত্য আর শ্রদ্ধার সর্বোচ্চ স্তর। বিএনপির সবপর্যায়ের নেতাকর্মী আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও আত্মার ভাই। আত্মিক সম্পর্কে আমরা একটা ভালো পরিবার, আমরা শুধু শাসনই করি না, সব সময় তারা থাকে আমাদের আদর ভালোবাসা মায়া ও মমতার ছায়াতলে। আমরা একই পরিবার, আমাদের সম্পর্ক সহোদর ভাইয়ের থেকেও কোনদিকে কম না। পারস্পরিক বোঝাপড়াটাই আসল, শাসন-বারণ আর ভালোবাসা সব একই সূত্রে গাঁথা। আমি আমাদের নেতাকর্মীদের যেমন ভালোবাসি তেমনি প্রয়োজনে শাসনও করি। রোদবৃষ্টি, ঝড় তুফান গুলি ও টিয়ারশেল সর্বক্ষেত্রে এসব নেতাকর্মীই আমাদের সঙ্গে দেশের প্রয়োজনে দলের প্রয়োজনে জিয়া পরিবারের প্রতি পূর্ণ আনুগত্য পোষণ করে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে থাকেন। এর একমাত্র কারণ তাদের সঙ্গে আমার রয়েছে ভ্রাতৃত্বের বন্ধন। নিন্দুকেরা যা কিছু বলুক দেশ ও দলের জন্য আমার সংগ্রাম চলছে, চলবে ইনশাআল্লাহ। কোনো আংশিক ভিডিও বা কোনোরকম প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের ইস্পাত-দৃঢ় ঐক্যে ফাটল ধরানো যাবে না ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

থানা পুলিশের রেসপন্স ও সেবা প্রদানে জনসাধারণের ধারণার মূল্যায়ন শীর্ষক গবেষণা সংক্রান্তে ডিএমপির কর্মশালা অনুষ্ঠিত

Next

অপহৃত ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d