Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীতে ২৪ ঘন্টায় ঝটিকা মিছিল বিরোধী অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক এমপিসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। সুনামগঞ্জ জেলার আওয়ামীলীগ মনোনীত সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ার(৪৫) ২। দারুস সালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান মতি (৫৫) ৩। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআর আই) এর পরিচালক ও শেখ হাসিনার সহকারি প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটু (৪৪) ৪। কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদার(৩৫) ৫। দারুসসালাম থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম (৪০) ৬। নবীনগর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন সরকার (৫৫) ও ৭। দক্ষিণ বাড্ডা বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম বিপ্লব (৫৩)।

ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১০ মে ২০২৫ খ্রি.) দুপুর আনুমানিক ১:০০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শামীমা আক্তার খানম ওরফে শামীমা শাহরিয়ারকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে ডিবি-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর দারুসসালাম এলাকায় অভিযান পরিচালনা করে দুপুর ৩:৫০ ঘটিকায় মোঃ ইমরান মতিকে গ্রেফতার করে। এছাড়া দুপুর ০১:০০ ঘটিকায় ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মু. আশরাফ সিদ্দিকী ওরফে বিটুকে গ্রেফতার করে।

ডিবি সূত্র আরও জানায়, ডিবি-রমনা বিভাগের একটি টিম রাজধানীর রমনা এলাকা থেকে দুপুর ০২:০০ ঘটিকায় মোঃ নেছার আহমেদ ওরফে নেছার উদ্দিন হাওলাদারকে এবং ডিবি-মিরপুর বিভাগের একটি টিম বিকাল ৫:০৫ ঘটিকায় সাভার থানাধীন কুমকুমারি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রবিউল ইসলামকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-লালবাগ বিভাগের একটি টিম রাত ১১:৪৫ ঘটিকায় রাজধানীর লালবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশারফ হোসেন সরকারকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, আজ (১১ মে ২০২৫ খ্রি.) সকাল ০৮:১৫ ঘটিকায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কর্তৃক বাড্ডা থানার ১৮ নং সেক্টর হতে মহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

রাজধানীতে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

Next

অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d