1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিমানবন্দরের কার্গো ভিলেজে EU ও UK-এর RA-3 Re-Validation Audit এ Explosive Detection Dog (EDD) সফলভাবে সম্পন্ন করেছে সিটিটিসির ক্যানাইন টিম ২১,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৭ (সতের) জনকে গ্রেফতার করেছে ডিএমপি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

ধামইরহাটে যুবদল কর্তৃক তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা

মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৮ Time View

নওগাঁর ধামইরহাটে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) দুপুর ১২ টায় ধামইরহাট উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে দলীয় কার্যালয়ে পৌর যুবদলের আহবায়ক আলতাফ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু। সভায় প্রধান বক্তা হিসেবে নওগাঁ জেলা যুব দলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার, বিশেষ অতিথি হিসেবে জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম আহবায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, মো. রুবেল হোসেন, ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম, আড়ানগর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, আলমপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হানিফ, ইসবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তৌফিক হোসেন, আগ্রাদ্বিগুন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, জাহানপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান শাহীন, ধামইরহাট ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. মোসাদ্দেকুর রহমান, উমার ইউনিয়ন যুবদলের সহ সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. আতোয়ার রহমান, ধামইরহাট পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মো. আবু বক্কর প্রমুখ বক্তব্য রাখেন। দুপুর ২ টায় একই অনুষ্ঠানকে সফল করার লক্ষে উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলামের সভাপতিত্বে ও নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উমার ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য রুহেল হোসেন সুমনের সঞ্চালনায় একই কার্যালয়ে পৃথকভাবে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলে জেলা নেতৃবৃন্দ সমাবেশ সফল করতে দিকনির্দেশনামুলখ বক্তব্য রাখেন।
পৃথক দুটি প্রস্তুতি সভায় নওগাঁ জেলা থেকে আগত নেতৃবৃন্দ ও বক্তাগণ আগামী ২৪ মে বগুড়ার সমাবেশে সর্বোচ্চ সংখক উপস্থিতি কামনা করে নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং