1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে International Foundation for Electoral Systems এর প্রতিনিধি দলের সাক্ষাত। হাতিরঝিল থানার ওসি ও এসএই ক্লোজড ৬২ টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার আদালতের পরোয়ানা বাস্তবায়নে গাফিলতির অভিযোগ: মহম্মদপুর থানার ওসিকে ঘিরে বিতর্ক সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার-ডিবি প্রধান গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার

রাজধানীর যাত্রবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৫ সদস্য গ্রেফতার

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

রাজধানীর যাত্রবাড়ী ও শাহবাগে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী ও শাহবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫) ২। ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম ৩। ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮) ৪। ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও ৫। যুবলীগ কর্মী মো. করিম (৪০) ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, আজ (২০ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল অনুমানিক ০৬.৪০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের ১৬/১৭ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে। সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে গ্রেফতার করা হয়। মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়।

অন্যদিকে শাহবাগ থানা সূত্রে জানা যায় আজ (২০ এপ্রিল ২০২৫ খ্রি.) সকাল আনুমানিক ৬.০০ ঘটিকার দিকে শাহবাগ মোড়ে ২০/৩০ জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তৎক্ষনাৎ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জনি , মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘবদ্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং