1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এর সঙ্গে International Foundation for Electoral Systems এর প্রতিনিধি দলের সাক্ষাত। হাতিরঝিল থানার ওসি ও এসএই ক্লোজড ৬২ টি চোরাই মোবাইল ফোনসহ মোবাইল চোরাকারবারি চক্রের ১২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার আদালতের পরোয়ানা বাস্তবায়নে গাফিলতির অভিযোগ: মহম্মদপুর থানার ওসিকে ঘিরে বিতর্ক সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেফতার-ডিবি প্রধান গাবতলি বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার-পাঁচ

১৪০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ চিহ্নিত মাদক কারবারি মিলনকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ

মো:বেলাল হোসেন- স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৮৫ Time View

ঢাকা, ২০ মার্চ ২০২৫ খ্রি.রাজধানীর বংশাল এলাকা থেকে এক হাজার ৪০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম- মিলন হোসেন (২৩)। বুধবার (১৯ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ৭:৩০ ঘটিকায় বংশাল থানাধীন ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, বুধবার সকালে বংশাল থানাধীন ফুলবাড়িয়া স্টার বেকারীর সামনে চেকপোস্ট পরিচালনা করাকালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মিলন হোসেনকে গ্রেফতার করে থানার একটি টিম। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসমূহের আনুমানিক মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা।এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেফতারকৃত মিলন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সে মহাখালী এলাকার মাদক কারবারি মোঃ ইব্রাহিম ওরফে পলাশ ও আরেক মাদক কারবারি মোঃ সোহেল এর নিকট থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে নিজ এলাকা মাদারীপুরে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশে নিয়ে যাচ্ছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং