Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ই-কমার্স প্রতিষ্ঠানের চার্টার্ড অ্যাকাউনটেন্ট (সিএ) হাসান আলীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে এই ঘটনায় জড়িত মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-১। ফারুক মিয়া সুমন ও ২। আরিফ ইমরান খান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও রহমানস রেগনাম সেন্টার ভবনে থাকা অফিস থেকে হাসান আলী তার দুই সহকর্মী বাশার ও ইমাম হোসেনসহ বের হন। তারা তিনজন এসকেএস স্কাই ভবনের ফুটপাত ধরে হেঁটে পুলিশ প্লাজার দিকে যাচ্ছিলেন। হাসান অফিস থেকে বের হওয়ার পর পিছু নেয় অজ্ঞাত দুইজন ব্যক্তি। হাসান আলী হেঁটে এসকেএস স্কাই ভবনের সামনে পৌঁছালে আচমকা চারদিক থেকে ৮-১০ জন লোক তাকে ঘিরে ধরে এবং মারধর শুরু করে। এসময় সু-কৌশলে হাসানের পকেটে ১৯৩ পিস ইয়াবা ঢুকিয়ে দেয় দুর্বৃত্তরা। ঘটনা চলাকালে সেখানে অবস্থানকারীরা থানায় ফোন দিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাসানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। জনতা ইয়াবাসহ হাসান আলীকে আটক করায় পুলিশ তার বিরুদ্ধে মামলা দেয় এবং আদালতে প্রেরণ করে। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ হাসান আলীকে ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে এমন একটি অভিযোগ উঠলে, বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে খবর ছাপা হয়। হাসান আলীর ঘটনায় তেজগাঁও বিভাগের বিভিন্ন পদমর্যাদার পুলিশকে জড়িয়ে গণমাধ্যমে আসা বিষয়টি নজরে আসে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি’র। ডিএমপি কমিশনারের নির্দেশে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে মাঠে নামে পুলিশ।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা সূত্রে জানা যায়, নিরলস প্রচেষ্টায় ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে সক্ষম হয় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের চৌকস দল। এরপর গত ৫ ফেব্রুয়ারি তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফারুক মিয়া সুমনকে গ্রেফতার করে পুলিশ। সুমনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার প্রকৃত কারণ। পরবর্তীতে সুমনের দেয়া তথ্যের ভিত্তিতে হাসান আলীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর মূলহোতা আরিফ ইমরান খানকে গ্রেফতার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, হাসান আলীর সহকর্মী আরিফ ইমরানের সাবেক গাড়ি চালক ফারুক মিয়া সুমন। হাসানের সঙ্গে অফিসিয়াল বিষয় নিয়ে দ্বন্দ্ব চলছিলো আরিফ ইমরানের। হাসান আলীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে পারলে সুমনকে পুরস্কৃত করা হবে বলে জানায় ইমরান। পুরস্কারের কথা শুনে লোভে পরে হাসান আলীকে ইয়াবা দিয়ে ফাঁসাতে ফাঁদ পাতে সুমন। এরপর সুমন জনৈক এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে ইয়াবা সংগ্রহ করে। সেই ব্যক্তিই মূলত অজ্ঞাত আরও ৭-৮ জনকে ভাড়া করে। ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সুমন আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃত ফারুক মিয়া সুমন ও আরিফ ইমরান দুইজনেই বিজ্ঞ আদালতের নির্দেশে বর্তমানে কারাগারে রয়েছে।

বিষয়টি নিয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম-সেবা বলেন, ‘ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা হয়েছে। এর সঙ্গে পুলিশের কেউ জড়িত নয়। মূল আসামিদের ধরা হয়েছে; একজন নিজের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।’

ঘটনার ভুক্তভোগী সিএ কর্মকর্তা হাসান আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার অফিসের এক সহকর্মীর পরিকল্পনায় আমাকে ফাঁসানো হয়। বিনা কারণে সাত দিন কারাভোগের পর ৯ ফেব্রুয়ারি আমি জামিনে মুক্ত হই।’

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

একটি বিদেশি পিস্তল ও নয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ

Next

ট্রাফিক আইন লঙ্ঘনে গত তিনদিনে ডিএমপির ৪০১৬ মামলা

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d