1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু ০৭ জুন দেশবন্ধু এগ্রোফিডের চেয়ারম্যানের বার্তা: খামারি ও ডিলারদের উন্নয়নে অঙ্গীকার তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন গ্রেফতার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

বিশেষ অভিযানে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদ উদ্ধারসহ এক মাদক কারবারি গ্রেফতার করেছে ডিবি

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ Time View

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোঃ তাজরুল (২৯)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ২০২৫খ্রি.) ভোর ০৪:৪০ ঘটিকায় উত্তরার ৫নং সেক্টরে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, উত্তরার ৫নং সেক্টরের একটি বাসায় বিপুল পরিমাণ বিদেশী মদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি-উত্তরা বিভাগের একটি চৌকস আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত বাসা থেকে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের ৬৪ বোতল মদ উদ্ধার করা হয় এবং তাজরুল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, গ্রেফতারকৃত তাজরুল দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত। সে বিভিন্ন সময়ে নিজ হেফাজতে বিভিন্ন ব্র্যাসন্ডের ছোট বড় বিদেশী মদ রেখে বিভিন্ন ব্যক্তির নিকট গোপনে বিক্রয় করতো। উদ্ধারকৃত এসব মদ সে বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং