1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার-৬৩ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৬৯৫ মামলা ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ খ্রি. এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্তে অনলাইন প্রতারণার সাথে জড়িত চার প্রতারক গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। ড. মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া বিজ্ঞাপন তৈরি করে যৌন উত্তেজক ঔষধ বিক্রয়ের সাথে জড়িত চক্রের ১০ (দশ) সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ম্যাটাডোর কর্মচারী ইয়াকুব হত্যাকাণ্ডে জড়িত মূল হোতাকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার একটি সিএনজিসহ প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি হাজারীবাগ থানার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬১ জন গ্রেফতার

সাবেক এমপি নিখিলের সহযোগী, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী যুবলীগ কর্মী রিংকু গ্রেফতার

মোজাহিদ হাসান জেসান, উপ-সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ Time View

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি.রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা-১৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালনকারী, যুবলীগের সক্রিয় সদস্য, অস্ত্রধারী সন্ত্রাসী রিপন আহম্মেদ রিংকু (৩০) কে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫:২৫ ঘটিকায় মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বরের এফ ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে রিপন আহম্মেদ রিংকুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিংকু সাবেক এমপি মাইনুল হোসেন নিখিলের একান্ত সহযোগী এবং মিরপুর এলাকার কিশোর গ্যাং এর অন্যতম নিয়ন্ত্রণকারী ও অস্ত্রধারী সন্ত্রাসী।

থানা সূত্র আরও জানায়, রিপন আহম্মেদ রিংকু মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অগ্রণী ভূমিকা পালন করেছিল। মিরপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ও হত্যাকাণ্ডের সাথে তার প্রত্যক্ষভাবে জড়িত থাকার বিষয়ে সচিত্র ভিডিও ফুটেজ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং