Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ঢাকা, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে একটি অত্যাধুনিক রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ৮০ রাউন্ড কার্তুজসহ চার মামলার এজাহারনামীয় আসামি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নান (৬৩) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-মিরপুর বিভাগ।

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:৩০ ঘটিকায় ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পরে গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহবাগ থানাধীন বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারে অভিযান পরিচালনা করে একটি অত্যাধুনিক রিভলভার, রিভলবারের ৯৫ রাউন্ড গুলি, একটি শটগান ও শটগানের ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাগের ভিত্তিতে ডিবির টিম জানতে পারে ধানমন্ডির ২৩/বি, ২৮ নম্বর রোডের একটি বাসায় মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি মুশফিকুর রহমান খান ওরফে হান্নান আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে ঐ বাসায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটর এলাকার প্লেনার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস হতে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার, .২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি .১২ বোরের একটি শটগান, ৮০ রাউন্ড শটগানের কার্তুজ, শটগানের একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শটগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃতের ‍বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত হান্নান মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা, হত্যা চেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতারকৃত হান্নানের হেফাজতে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭ রাউন্ড গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫ রাউন্ড গুলি উপস্থাপন করে। সে অবশিষ্ট দুই রাউন্ড গুলির বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ২০২৪খ্রি. স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১দিনে মামলা-১৩১১

Next

৫০ কেজি গাঁজা ও পিকআপসহ পেশাদার মাদক কারবারি চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ডিবি

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d