1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৪ জন গ্রেফতার সংসদে কেনাকাটায় হরিলুট: তদন্তে স্পীকার কর্তৃক কমিটি গঠন কাফরুলে গার্মেন্টস কারখানায় এক কোটি টাকা চাঁদা দাবি করে গুলি করার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯১৮ মামলা তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬০ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার

শেষ হল ৩ দিন ব্যাপী কিডস টাইম মেলা

আতাউর রহমান সহকারী সম্পাদক
  • Update Time : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৭৭ Time View

ঢাকা, ২৬ জানুয়ারি ২০২৫: আজ (রবিবার) শেষ হল বাংলাদেশের শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সব চেয়ে বড় আয়োজন কিডস টাইম মেলা। গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এ আয়োজনে মেলায় ছিল গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেম ও আরও অনেক কিছু। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের অংশগ্রহণে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিডস টাইমের পঞ্চম বারের এ আয়োজনের নিউট্রিশন পার্টনার হিসেবে ছিল গ্রামীণ ডানোন শক্তি, প্যারেন্টিং পার্টনার টগুমগু, আইসক্রিম পার্টনার পোলার , হাইজিন পার্টনার ডেটল, স্নাক্স পার্টনার স্কয়ার, লজিস্টিক পার্টনার পেপারফ্ল্যাই এবং বিনোদন পার্টনার গুফি ওয়ার্ল্ড। তিন দিনের এ মেলায় বিভিন্ন বয়সী প্রায় ২৭ হাজার শিশু ও তাদের অভিভাবকরা মেলা পরিদর্শন করেন। ঢাকার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুল এ মেলায় অংশ নেয়।
এতে প্যারেন্টিং সেশন নেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইউটিইউবে শিশুদের ইংরেজি শেখানো উম্মে মাইসুন, সামাজিক যোগাযোগ মাধম্যে বাপকা বেটা খ্যাত শুভাশীষ ভৌমিক।
মেলায় বিশেষ আকর্ষণ ছিল ‘কিডস টাইম ক্রিয়েটিভ জোন’ এবং গ্রামীণ ডানোন শক্তির ‘হেলদি জোন।’ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে।’হেলদি জোনে’ ছিল শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ।মেলায় শিশুদের জন্য আরো আছে ডুডল বোর্ড, ফটো বুথ এবং পছন্দের ডিজাইনে টি শার্ট বানানোর সুযোগ ।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “মেলায় শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা” । এ ছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং