Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

মাগুরার মহম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষে ১৫জন আহত ও প্রায় ৩০টি ঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল ও রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে।
সূত্র জানায়, মামা ভাগনের পূর্ব বিরোধের জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মহিলাসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৩০টি পরিবারের অর্ধশত বাড়িঘরে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার পাড়ুয়ারকুল গ্রামের বাসিন্দা, স্থানীয় বাবুখালী ইউপির প্যানেল চেয়ারম্যান ইসমাইল মৃধা এবং সেকেন্দার মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। তারা দুইজন সম্পর্কে আপন মামা-ভাগ্নে। রোববার রাতে ইসমাইল গ্রুপের আতর আলী ও সেকেন্দার গ্রুপের রাসেলের মধ্যে হাতিহাতির ঘটনা ঘটে। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুই গ্রুপ রাতে মিটিং করে সংঘর্ষের জানান দেয়। সোমবার ভোরে ইসমাইল গ্রুপের সমর্থকরা সেকেন্দারের বাড়ির সামনে মহরা দেয়। পরে সেকেন্দার মোল্যার সর্মথকরাও মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
তারা হলেন-ইকরামুল মোল্যা, মতিয়ার মোল্যা, শফিকুল মোল্যা, মুঞ্জুর মোল্যা, ডালু মিয়া, জয়নাল, জামাল, শহিদুল ইসলাম, রোকন, জাকির, হাসিবুল ইসলাম, ওহিদুল ও জাহাঙ্গীর। সংঘর্ষ চলাকালে ৩০টি পরিবারের অর্ধশত বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে। এ ঘটনায় প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন এবং সেকেন্দার মোল্যা উভয়েই পরস্পরকে দায়ী করছেন।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

র‍্যাব-পুলিশ-আনসারের নতুন পোশাকে আসছে

Next

মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d