Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক বলেছেন, চাঁদাবাজ, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী অথবা অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে হবে। জনগণকে একটি স্থিতিশীল ও স্বস্তিকর আইন-শৃঙ্খলার পরিবেশ উপহার দিতে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে অবৈধ অস্ত্র, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীরা মাথাচাড়া দিয়ে উঠছে। অবৈধ মজুতদার, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। জনগণের মাঝে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আমাদের সর্বোচ্চটা দিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে আমরা বদ্ধপরিকর।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকান্ড জোরদার করা হয়েছে। এরই ফলশ্রুতিতে গত ২৪ ঘন্টায় ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ২৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ডিবি। আজ (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০১:৩০ ঘটিকায় খিলগাঁওয়ের একটি গোপন আস্তানা থেকে একটি ৭.৬২ মি.মি চায়নিজ পিস্তল, একটি তরাশ ম্যাগাজিন, ৯ মি.মি. পিস্তলের ছয় রাউন্ড গুলি, ৭.৬২ মি.মি চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধারসহ মোঃ নাসির উদ্দিন ও মোঃ ইমরান হোসেন নামে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি। অন্যদিকে রাত ১২:০০ ঘটিকায় যাত্রাবাড়ী এলাকার কুখ্যাত চাঁদাবাজ শাকিল, মোঃ বাবু ও হাজারীবাগ এলাকার চিহ্নিত চাঁদাবাজ মোঃ রাতুল ইসলামসহ ছয় চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পেশাদার চিহ্নিত চাঁদাবাজ। অপর এক অভিযানে মিরপুর এলাকা থেকে রাত ৩:০০ ঘটিকায় ২৪ টি মোবাইলসহ পাঁচজন, লালবাগ থেকে দুইজন, মতিঝিল থেকে দুইজন ও উত্তরা থেকে একজন, সর্বমোট ১০ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া রাত ১২:১০ ঘটিকায় যাত্রাবাড়ী থানার রয়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৯০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সাইবার অপরাধের ক্ষেত্রে গত রাতে গাইবান্ধা ও নাটোর জেলা হতে রাফি সরকার ও মাসুদ রানা নামের দুইজন সাইবার প্রতারককে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ কোন কাজ করলে তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার, ছিনতাইকারী, চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের ধরতে গোয়েন্দা পুলিশের অভিযান ২৪ ঘন্টা অব্যাহত রয়েছে। ঢাকা মহানগরের পাশাপাশি সারা বাংলাদেশে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য চেষ্টা করে যাবো। কোন আসামিকে গ্রেফতারের ক্ষেত্রে তিনি কারো রক্ত চক্ষুকে ভয় পান না বলে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন।

সংবাদ সম্মেলনে নগরবাসীর কাছে অপরাধ ও অপরাধী সংক্রান্ত যদি কোন তথ্য থাকে সেই তথ্য গোয়েন্দা পুলিশকে অবহিত করলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেন ডিবি প্রধান। তিনি বলেন, নগরবাসীর সহযোগিতা ডিবি পুলিশকে কাজ করার অনুপ্রেরণা যোগাবে।

প্রেস ব্রিফিংয়ে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভুঁইয়া; যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট সেন্টার-দক্ষিণ) সৈয়দ হারুন অর রশীদ বিপিএম সহ সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

শরীয়তপুরে ডিবিসি নিউজের সাংবাদিকের ওপর হামলা

Next

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১দিনে মামলা-২১৮০

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d