Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রাজধানীর কাফরুলে একটি বাসায় চুরির ঘটনায় রুজুকৃত মামলায় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধারসহ ঘটনায় জড়িত চোরকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুছা জমাদ্দার (৪২)। গ্রেফতারকৃতের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
গত শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ০৬.৩০ ঘটিকার সময় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কাফরুল থানা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কাফরুল থানাধীন পূর্ব কাজীপাড়া ৩৫১/বি নং বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় উক্ত বাসায় বসবাসকারী চম্পা বেগম বাদী হয়ে কাফরুল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। তিনি মামলার এজাহারে উল্লেখ করেন বাসার আলমারির ড্রয়ার ভেঙ্গে ৩১ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালংকার, একটি ডায়মন্ডের কানের দুল ও ৪০ হাজার সৌদি রিয়াল চুরি হয়েছে। চুরি হওয়া অলংকার ও বৈদেশিক মুদ্রার আনুমানিক মূল্য ৫৯ লক্ষ ৪০ হাজার টাকা।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় কদমতলী থানা এলাকায় অভিযান পরিচালনা করে মুছা জমাদ্দারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১১ জানুয়ারি ২০২৫) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মালখানগর ইউনিয়নের ফুরশারাইল গ্রামের একটি বাসার খাটের নিচ থেকে চুরি হওয়া নয় ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
মামলার সুষ্টু তদন্ত ও চুরির সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

টঙ্গীতে ভুয়া পুলিশ কে গ্রেফতার করছেন টঙ্গী পশ্চিম থানা পুলিশ

Next

শরীয়তপুর সদর দলিল লেখক সমিতির নতুন সভাপতি সাগীর ও সম্পাদক মফিদুল

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d