Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়নের লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তির মূল্যবান গাছ চুরি হয়েছে। এঘটনায় মামলা করায় বাদীকে মামলা তুলে নিতে অভিযুক্ত বেলায়েত হোসেন প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী লুৎফর রহমান সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
মামলার বিবরণ ও ভুক্তভোগীসূত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামের লুৎফর রহমানের সঙ্গে একই এলাকার বেলায়েত হোসেনের বিরোধ চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় বেলায়েত বিভিন্ন সময় লুৎফরকে ক্ষতি করার চেষ্টা করে আসছেন। সম্প্রতি লুৎফরের বাগানের একটি মূল্যবান মেহগনি গাছ রাতের আধাঁরে কেটে নিয়ে যায় বেলায়েত সহ কয়েকজন। এ ঘটনায় লুৎফর বাদী হয়ে বেলায়েত সহ ৫ জনের নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। একদিকে মামলা করায় ক্ষিপ্ত হয়ে মামলা তুলে নিতে নানান মাধ্যমে চাপ দিচ্ছেন বেলায়েত। সর্বশেষ মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেছেন লুৎফর।
এব্যাপারে লুৎফর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেন দলবল নিয়ে আমাকে নানাভাবে হয়রানি ও ক্ষতিসাধন করছে। সর্বশেষ রাতের আধারে আমার ৭০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছ কেটে নিয়েছে। আমি সো মিলে গিয়ে ওই গাছ জব্দ করি। এঘটনায় ন্যায় বিচারের জন্য আমি বাদী হয়ে বেলায়েত সহ ৫ জনের নামে চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আমলী আদালতে একটি মামলা দায়ের করি। এই মামলা তুলে নিতে বেলায়েত আমাকে নানান মাধ্যমে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচার দাবি করছি।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী দুই নারী বলেন, রাতের শব্দ পেয়ে আমরা গাছের কাছে গেলে দেখি বেলায়েত হোসেন লোক নিয়ে গাছ কাটছে। আর আমাদের ঘরে চলে যেতে বলে।
অন্যদিকে অভিযুক্ত বেলায়েত হোসেন বলেন, আমি এ ঘটনার সঙ্গে কোনো জড়িত নয়।
এব্যাপারে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রেজওয়ানুল হাসান সানি বলেন, বিজ্ঞ আদালত মামলা আমলে নিয়ে ১ নম্বর আসামীর বিরুদ্ধে সমন দিয়েছেন। এদিকে, মামলা করায় বাদীকে আসামী হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন বাদী।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

mcc

Follow Me
Other Articles
Previous

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১দিনে মামলা-১৯০৮

Next

বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d