1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

যারা দলের নামে অপকর্ম করছে তাদের কোন ছাড় দেওয়া হবেনা-সাবেক এমপি জ্জোহা

মো. রুহেল আহম্মেদ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৩৩২ Time View

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ( ১ জানুয়ারি ) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি মো. সামসুজ্জোহা খাঁন বলেন, যারা দলের নামে অপকর্ম করে বেড়াচ্ছে তাদের কোন ছাড় দেওয়া হবেনা। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আগামী নির্বাচন পাড়ি দিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নওগাঁ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হাসান রতনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ, আহ্বায়ক সদস্য শামীম কবির মিল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, মরিয়ম শেফা, নির্মইল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নারী নেত্রী সেলিনা আক্তার, শাহিনা ইয়াসমিন, ছাত্রদল নেতা রুমন, ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ আহমেদ প্রমুখ। সবশেষে একটি বিশাল র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং