1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু ০৭ জুন দেশবন্ধু এগ্রোফিডের চেয়ারম্যানের বার্তা: খামারি ও ডিলারদের উন্নয়নে অঙ্গীকার তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন গ্রেফতার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

হাজারীবাগ থানা পুলিশ কর্তৃক পুলিশের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ ‘কিলার লিটন’কে গ্রেফতার

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ Time View

পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, ১৪ টি মামলার এজাহারনামীয় আসামি মোঃ লিটন হাওলাদার(৪২) ওরফে কিলার লিটনকে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত কিলার লিটনের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জের বাজিত খাঁ গ্রামে। সে হাজারীবাগের বাড়ৈখালী এলাকায় একটি ভাড়া বাসায় থাকত।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ১২:৩৫ ঘটিকায় হাজারীবাগের বাড়ৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, কিলার লিটন পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপি হেডকোয়ার্টার্সের তালিকাভুক্ত কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ। তার নামে ডিএমপির হাজারীবাগ থানায় মাদক, চাঁদাবাজি, ছিনতাই মারপিটসহ ১৪টি মামলা রয়েছে। তাকে দীর্ঘদিন ধরে থানা পুলিশ, ডিবি ও র্যা ব গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বাড়ৈখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতের নাম মোঃ লিটন হাওলাদার হলেও চাঁদাবাজি, মারামারি, মারপিট, ছিনতাই ও মাদক ব্যবসার জন্য এলাকাবাসীর নিকট সে কিলার লিটন হিসেবে পরিচিত ছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং