1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

ঢাকা আহ্ছানিয়া মিশনের উদ্যোগে পেসা ও সেফগার্ডিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩২ Time View

কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশনের অংশ হিসেবে যৌন শোষণ এবং নির্যাতন থেকে সুরক্ষা (PSHEA) ও শিশু সুরক্ষা নীতি (Child Safeguarding Policy) বিষয়ে প্রশিক্ষন প্রদান করেছে ঢাকা আহছানিয়া মিশন।
সকালে গাজীপুর আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালার মাধ্যমে কর্মীদের সংস্থার নীতি, মিশন, ভিশন এবং মূল্যবোধের আলোকে সর্বোচ্চ মান বজায় রাখতেও প্রশিক্ষন প্রদান করা হয়।
ওরিয়েন্টেশন সেশনটি উদ্বোধন করেন স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিপুটি ডিরেক্টর জনাব মোকলেসুর রহমান। তিনি অনলাইনে যুক্ত হয়ে বলেন, “ঢাকা আহ্ছানিয়া মিশন এমন একটি কর্মপরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মিশনের সাথে জড়িত সকল সদস্য, কর্মী, পরামর্শক, স্বেচ্ছাসেবক, অংশীদার এবং বিভিন্ন কর্মসূচির অংশগ্রহণকারী সকলের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে, যাতে তারা বৈষম্য, হয়রানি, যৌন নিপীড়ন, নির্যাতনসহ কোনো হুমকি বা আচরণের সম্মুখীন না হয়।”
ওরিয়েন্টেশন সেশনটি পরিচালনা করেন স্বাস্থ্য সেক্টরের সেফগার্ডিং কমিটির ফোকাল পয়েন্ট ও প্রজেক্ট ম্যানেজার মাহফিদা রূবাইয়া, কো-ফোকাল এবং সিনিয়র হিউম্যান রিসোর্স অফিসার সাম্মিয়া সাকিন। কর্মশালায় আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, গাজীপুরের অ্যাসিস্টেন্ট সেন্টার ম্যানেজার জনাব মো. মারুফ হোসেন, মেডিকেল অফিসার ডা. হাসিব আহমেদ খানসহ মোট ২০ জন কর্মী অংশগ্রহণ করেন।
এই কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মীরা PSHEA এবং শিশু সুরক্ষা সংক্রান্ত নীতি ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন, যা তাদের কর্মস্থলে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং