1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

শরীয়তপুরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশুরা পেলেন উপহার

শরীয়তপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮১ Time View

শরীয়তপুরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করায় শিশুদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। শিশুদের নিয়মিত মসজিদে এসে নামাজ পড়ার আগ্রহ যাতে পারে সেই জন্যেই হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জামাল মল্লিকের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে কাগদী দক্ষিণ পাড়া হযরত খানজাহান আলী (রঃ) জামে মসজিদের উদ্যোগে ৬ ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে ৭জন শিশুর মাঝে এ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওভোগ জামে মসজিদের ইমাম হযরত মাওলানা আব্দুর রব আশরাফী, হযরত মাওলানা দ্বীন ইসলাম শরীয়তপুরী, হযরত খানজাহান (র.) জামে মসজিদের ইমাম মনিরুল ইসলাম, হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের সভাপতি মজিবুর রহমান বেপারী, সহ-সভাপতি সিরাজুল ইসলাম মাদবর, উপদেষ্টা হাকিম আলী মাদবর, ওই এলাকার মুরব্বি মো. আব্দুল মাদবর, কাগদী খানকা শরীফের পীরজাদা রিয়াজ আহমেদ, হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাদবর, ক্যাশিয়ার শাহজালাল মাদবর, সহকারী ক্যাশিয়ার মো. স্বপন মাদবর, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী।

নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশুদের উপহার দেওয়ার বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার কাগদী দক্ষিণ পাড়া, হযরত খানজাহান আলী (র.) জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ জামাল মল্লিক বলেন, আসলে আমি মসজিদে নামাজ পড়তে এসে সব সময় দেখি এলাকার ১২ বছর থেকে ৬ বছরের শিশুরা মসজিদে এসে সুন্দর সারিবদ্ধভাবে নামাজ পড়েন, তা দেখে আমার খুবই ভালো লাগে। তাই আমি মসজিদের ইমামের সাথে আলোচনা করে প্রতিনিয়ত নামাজ পড়তে আশা শিশুদের মাজ থেকে যাচাই-বাছাই করে ৭ জন শিশুকে পাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে আসেন৷ তাই এই
শিশুদের উপহার প্রদান করি। শিশুরা যাতে প্রতিনিয়ত নামাজের দিকে অগ্রসর হয়ে মসজিদে আসেন সেই চিন্তা থেকেই আমার এই উদ্যোগ। দোয়া করবেন আমি আগামীতেও যেন নামাজি শিশুদের জন্য আমার এই কার্যক্রম অব্যাহত রাখতে পারি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং