1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
খিলক্ষেতে নতুন পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করলেন আইজিপি মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জন গ্রেফতার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৮ জন গ্রেফতার ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনিসেফ প্রতিনিধিদলের সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশন শুরু ০৭ জুন দেশবন্ধু এগ্রোফিডের চেয়ারম্যানের বার্তা: খামারি ও ডিলারদের উন্নয়নে অঙ্গীকার তিনজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি মিরপুর বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫৩ জন গ্রেফতার আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় সাবেক এমপি সাফিয়া খাতুন গ্রেফতার

মোজাহিদ হাসান জেসান-উপ-সম্পাদক
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৮ Time View

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় ৩৩৩ নং সংরক্ষিত মহিলা আসনের (কক্সবাজারের চকরিয়া –পেকুয়া উপজেলা) সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভানেত্রী মোসাঃ সাফিয়া খাতুন (৭০) কে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গতকাল শনিবার (৩০ নভেম্বর ২০২৪ খ্রি.) রাত ১০:১০ ঘটিকায় পল্লবীর বালুঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ আবুল তালেব স্কুলের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রাস্তা পারাপারের সময় আকরাম খান রাব্বী তাদের গুলিতে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিম আকরামের পিতা ফারুক খানের অভিযোগের প্রেক্ষিতে ২৫ আগস্ট ২০২৪ তারিখ পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় । এ মামলায় গ্রেফতারকৃত সাফিয়া খাতুনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মোসাঃ সাফিয়া খাতুনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং