Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

নওগাঁর ধামইরহাটে আনন্দ শোভাযাত্রার মধ্যদিয়ে এসএসসি ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থীদের ৩০ বর্ষপূর্তি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার আমাইতাড়া বাজারে নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা।
‘স্মৃতিতে জড়িয়ে থাকুক শৈশব’ স্লোগানে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধামইরহাট পূর্ব বাজার তেলের পাম্পে এসে শেষ হয়।
দিনব্যাপী নানান কর্মসূচির উদ্বোধন করেন যৌথভাবে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খেলাল-ই রব্বানী ও ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান। এরপর সব বন্ধুরা মোটরসাইকেল যোগে আলতাদিঘী জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা দেন।
দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে ব্যান্ডপার্টির তালে নাচে-গানে মাতোয়ারা হয়ে ওঠেন ৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। আলতাদিঘি জাতীয় উদ্যান মিলন মেলায় পরিণত হয়। এ সময় প্রকৃতির অপার সৌন্দর্যে বেড়ে ওঠা আলতাদিঘীর দুই পাশের শালবনে আড্ডা ও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন বন্ধুরা। এর এক পর্যায়ে স্মৃতিচারণ, র‍্যাফেল ড্র, কবিতা আবৃত্তি ও ভূরিভোজের আয়োজন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণ ও যে সকল শিক্ষক, ছাত্র (বন্ধু) পৃথিবী থেকে চির বিদায় নিয়ে পরপারে চলে গেছেন তাদের শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক বদিউজ্জামান, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক মো. নজরুল ইসলামসহ চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়, হরিতকি ডাঙ্গা উচ্চ বিদ্যালয়, ভেরম, রাঙ্গামাটি ও মঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয়ের দুই শতাধিক এসএসসি ১৯৯৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

নরসিংদীতে ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে ২৪ ঘন্টার আল্টিমেটাম

Next

পল্লবী থানা কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মহিলা আওয়ামী লীগের নেত্রী গ্রেফতার-৫

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d