Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

রিয়েল এস্টেট ব্যবসায়ীর ড্রাইভার কর্তৃক ২৪ লক্ষ টাকা চুরির ঘটনায় ২৩ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ড্রাইভারের সহযোগী মোঃ মাসুদ হাওলাদার ওরফে মাসুম (২৬) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ শনিবার (২৩ নভেম্বর ২০২৪) রাত ০২:৪৫ ঘটিকায় চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকা থেকে মাসুমকে গ্রেফতার করে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানা সূত্রে জানা যায়, ২১ নভেম্বর বিকাল ০৩:৩০ ঘটিকায় রিয়েল এস্টেট ব্যবসায়ী স্বপন সাহার অভিযোগের প্রেক্ষিতে শাহবাগ থানায় একটি চুরি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, শান্তা কনস্ট্রাকশনের মালিক স্বপন সাহা একজন রিয়েল এস্ট্রেট ব্যবসায়ী। ২১ নভেম্বর স্বপন সাহা সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় ড্রাইভারকে নিয়ে তার গাড়িযোগে প্রথমে মতিঝিলের একটি ব্যাংক থেকে ২০ লক্ষ ও পরে গুলশানের একটি ব্যাংক থেকে পাঁচ লক্ষ মোট ২৫ লক্ষ টাকা উত্তোলন করে বাসার উদ্দেশে রওয়ানা দেন। পথে স্বপন সাহা তার পরিচিত এক ব্যবসায়ীকে এক লক্ষ টাকা প্রদান করেন। বিকাল আনুমানিক ০৩:৩০ ঘটিকায় বাসার নিচে গ্যারেজে গাড়ির ভিতরে একটি ব্যাগের মধ্যে বাকী ২৪ লক্ষ টাকা রেখে ড্রাইভারকে খাবার খেয়ে আসার জন্য বলে স্বপন সাহা বাসায় চলে যান। বিকাল আনুমানিক ০৩:৪০ ঘটিকায় ড্রাইভারকে দ্রুত গাড়ীর কাছে আসতে বললে, সে গাড়ির কাছেই আছে বলে জানায়। পরবর্তীতে স্বপন সাহা বিকাল ০৪:১৫ ঘটিকায় বাসা হতে গ্যারেজে এসে দেখেন ড্রাইভার গাড়ির পাশে নেই। তখন সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে সে জানায় ড্রাইভার গাড়ি হতে একটি ব্যাগ নিয়ে বাইরে চলে গেছে। স্বপন সাহা তখন ড্রাইভারের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করার চেষ্টা করলে সে ফোন রিসিভ করেনি। তখন স্বপন সাহা বাসা হতে গাড়ির অপর একটি চাবি এনে গাড়ির দরজা খুলে দেখেন গাড়ির ভিতর রাখা ব্যাগসহ ২৪ লক্ষ টাকা নেই। ড্রাইভারের ভাড়া বাসায় খোঁজাখুজি করেও তাকে বা তার পরিবারের কাউকে খুঁজে পাননি তিনি। এমনকি গ্রামের বাড়িতে যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানা সূত্রে আরো জানা যায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে ড্রাইভারের অবস্থান শনাক্ত করা হয়। এরপর চট্টগ্রাম ডিবি পুলিশের সহায়তায় চট্টগ্রামের ইপিজেড থানার বন্দরটিলা এলাকার একটি বাসা থেকে উদ্ধার করা হয় ব্যবসায়ী স্বপন সাহার চুরি হওয়া ২৩ লক্ষ ৫০ হাজার টাকা। গ্রেফতার করা হয় ড্রাইভারের সহাযোগী মাসুদকে। পলাতক ড্রাইভারকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতারকৃত মাসুদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

শাহবাগ থানা পুলিশ কর্তৃক গাঁজাসহ গ্রেফতার-১

Next

ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে: ডিএমপি কমিশনার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d