Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

নরসিংদীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও সততা চর্চার অভ্যাস গড়ে তুলতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক বায়েজিদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সাটিরপাড়া কালী কুমার ইনস্টিটিউশন এর অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব ও দুদক সমন্বিত জেলা কার্যালয় গাজীপুর এর সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।
বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতি ও মডারেটর এর দায়িত্ব পালন করেন নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলাম।
এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক আলতাফ হোসেন নাজির, সহ-সভাপতি রায়হানা সরকার, সিনিয়র সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভূঞা, মনজিল এ মিল্লাত, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দল, রানার আপ দল এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। চ্যাম্পিয়ন হয়েছে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দল। রানার আপ হয় ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক উচ্চ বিদ্যালয় দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের সদস্য হৃদয় হাছান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত প্রায় দুইশত শিক্ষার্থীর মধ্যে দুর্নীতি বিরোধী নীতিবাক্য সম্বলিত শিক্ষা উপকরণ ছাতা বিতরণ করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলার ৪টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আকরাম হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা বাবুল হোসেন গ্রেফতার

Next

নরসিংদীর মনোহরদীতে প্রথমবারের মতো বিজ্ঞানক্লাব’নেবুলাস’এর যাত্রা শুরু

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d