1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

মাওলানা সাদকে বাংলাদেশে আনার অনুমতি চেয়ে অনুসারীরা সড়কে অবস্থান

কণা আক্তার,স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৬০৮ Time View

মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা।
জানা গেছে, ইজতেমায় মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তার অনুসারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এসময় পুলিশের বাঁধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। পরে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসারীরা।
এ নিয়ে তাবলীগের দুই পক্ষের মধ্যে কয়েক দিন ধরেই চলছে উত্তেজনা।
সকালে সড়কে অবস্থান নেওয়া সাদপন্থীদের একজন জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাত করতে তাদের ১০ জনের একটি জামাত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।
তিনি আরও জানান, গত সাত আট বছর যাবত আমাদের ওপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। আমাদের আমীরের নামে মিথ্যা অপবাদ দিয়ে উনাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা আর কোনো অবস্থাতেই এটা মানতে রাজি না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং