Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধঢাকাবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

উত্তরা-পশ্চিম থানা পুলিশ কর্তৃক সৌদি রিয়ালের জালসহ গ্রেফতার-৩

By সাপ্তাহিক একুশে নিউজ
November 11, 2024 1 Min Read
0

রাজধানীর উত্তরা থেকে সৌদি রিয়ালের জাল নোটসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে উত্তরা-পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ নাছির উদ্দিন মন্ডল (৩৬), ২। মোঃ শহিদুল ইসলাম (৩৩) ও ৩। মোঃ ইব্রাহীম আলী (২৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২৫টি ১০০ সৌদি রিয়াল ও ২০টি ৫০০ সৌদি রিয়ালের জাল নোট এবং জাল নোট লেনদেনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গত শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) দুপুর ১:৩০ ঘটিকায় উত্তরা ০৩নং সেক্টরের ০৭নং রোডের লতিফ এম্পোরিয়াম মার্কেটের নোভা মানি এক্সচেঞ্জ লিমিটেড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
উত্তরা-পশ্চিম থানা সূত্রে জানা যায়, গত শনিবার (৯ নভেম্বর ২০২৪ খ্রি.) সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় উল্লিখিত গ্রেফতারকৃতরা নোভা মানি এক্সচেঞ্জে আসে এবং সৌদি আরবের রিয়ালের মূল্য সম্পর্কে জানতে চায়। মূল্য শুনে গ্রেফতারকৃতরা তাদের কাছে থাকা সৌদি রিয়াল বিক্রি করতে আগ্রহ প্রকাশ করে। তারা ২৫টি ১০০ সৌদি রিয়াল ও ২০টি ৫০০ সৌদি রিয়ালের নোট এক্সচেঞ্জ করার জন্য দেয়। কিন্তু সৌদি রিয়ালের নোটগুলো নিয়ে সন্দেহ হলে নোভা মানি এক্সচেঞ্জ কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করে। সংবাদ পেয়ে উত্তরা-পশ্চিম থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে জাল নোটসহ উল্লিখিত তিন প্রতারককে গ্রেফতার করে। এ সময় সৌদি রিয়ালের জাল নোট লেনদেনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে থানা পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃতরা সৌদি রিয়ালের জাল নোটগুলো গাজীপুর থেকে সংগ্রহ করেছে। তারা জাল নোটগুলো লেনদেনের জন্য তাদের হেফাজতে রেখেছিলো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা-পশ্চিম থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে ২০.৬৫ শতাংশ

Next

আদানির বকেয়া পরিশোধে হাসিনা সরকারকে ২০০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল ভারত

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d