1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

মহম্মদপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

এস কে তারিকুল ইসলাম-স্টাফ রিপোর্টার,মহম্মদপুর (মাগুরা)
  • Update Time : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২১৪ Time View

‘রুখবো দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা (মাধ্যমিক পর্যায়) অনুষ্ঠিত হয়েছে।
মহম্মদপুর সদরের ঐতিহ্যবাহী কাজী সালিমা হক মহিলা কলেজ মিলনায়তনে সোমবার এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহম্মদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি স্বপন কুমার সিংহের সভাপতিত্বে এ দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: খালিদ মাহমুদ ও সহকারি পরিদর্শক মো:কাওছার আহম্মেদ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো: ওয়াহিদুজ্জামান,পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদুজ্জামান, ধোয়ালই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সরকারি আর এস কে এইচ মডেল বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আনোয়ার হোসেন শাহীন প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো: নজরুল ইসলাম।
বিচারক হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো:ওয়াহিদুজ্জামান,কাজী সালিমা হক মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মো: আনোয়ারুজ্জান,আমিনুর রহমান কলেজের সহকারি অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম ও বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারি প্রধান শিক্ষক রঞ্জন কুমার সাহা।
উল্লেখ্য, বির্তক প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে সরকারি আর এস কে এইচ ইনিস্টিটিউশ মডেল মাধ্যমিক বিদ্যালয় দল ও পলাশবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় দলের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে বিচারকগণ সরকারি আর এস কে এইচ ইনিস্টিউশন মডেল বিদ্যালয়কে ঘোষণা করেন।
উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং