1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ছাত্রলীগ নেতা কালা মাসুদ গ্রেফতার

দিদারুল ইসলাম, রাজনৈতিক প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ২২৩ Time View

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে পাঁচ হত্যা মামলার এজাহারনামীয় আসামি উত্তরা ১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি মাসুদ আলী ওরফে কালা মাসুদ (২৫) কে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।
রবিবার (৩ নভেম্বর ২০২৪) ভোর সাড়ে পাঁচ ঘটিকায় তুরাগের আহালিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ আলীকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাসুদ আলী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলমগীর হোসেন হত্যাসহ উত্তরা পশ্চিম থানার পাঁচটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
থানা সূত্রে আরও জানা যায়, মামলাগুলোর তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মাসুদ আলীকে আজ ভোরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উত্তরা ১ নং ওয়ার্ডের সহ-সভাপতি। উল্লেখ্য, তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি মাদক মামলাও রয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং