Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধঢাকাবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি শরীফ আব্দুল্লাহকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ

By সাপ্তাহিক একুশে নিউজ
November 3, 2024 2 Min Read
0

রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি মোঃ শরীফ আব্দুল্লাহ (৩৬) কে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।
গত শুক্রবার (০১ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা সাত ঘটিকায় গ্রীণ রোডের হোটেল সিটি ইন এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কলাবাগান থানা সূত্রে জানা যায়, শরীফ আব্দুল্লাহকে কলাবাগান থানায় গত ২১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রুজুকৃত অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়েছে। সে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামি। মামলা সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. বিকাল তিন ঘটিকায় কলাবাগান থানার টহল দল সংবাদ পায় কলাবাগান থানাধীন লাল ফকিরের মাজারের পাশে ৬১/৭ নং বাসায় কয়েকজন দুস্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশে দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র মজুদ করে আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বিকাল সাড়ে তিন ঘটিকায় সেখানে অভিযান চালিয়ে মো. শুভ (২৭) ও মো. শাকিল হোসেন (২৫) কে গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফ আব্দুল্লাহ কৌশলে পালিয়ে যায় । পরবর্তীতে তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি, একটি পাইপগান, ১২ রাউন্ড কার্তুজ, একটি এয়ারগান, একটি ইলেকট্রিক শক মেশিন, দুটি চাপাতি, তিনটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি দা, তিনটি মোবাইল ও একটি ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক শরীফ আব্দুল্লাহ, শুভ ও শাকিল হোসেনকে এজাহার নামীয় আসামি করে ২১ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কলাবাগান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্র আরও জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পলাতক শরীফ আব্দুল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গতকাল শুক্রবার (০১ নভেম্বর ২০২৪ খ্রি.) সন্ধ্যা সাত ঘটিকায় গ্রীণ রোডের হোটেল সিটি ইন এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শরীফ আব্দুল্লাহ একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের সদস্য। সে ও চক্রের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তারা বিভিন্ন লোকদের ধরে এনে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতন করতো মর্মেও স্বীকার করেছে।
উল্লেখ্য, শরীফ আব্দুল্লাহর বিরুদ্ধে ডিএমপির কদমতলী ও নিউমার্কেট থানায় একটি করে মাদক মামলা এবং কলাবাগান থানায় একটি ছিনতাই ও একটি চুরির মামলা রয়েছে।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক অক্টোবর মাসে ছিনতাইকারী গ্রেফতার-৭৮

Next

সতর্কীকরণ বিজ্ঞপ্তি- ডিবি প্রধানের

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d