অপরাধখুলনাচট্টগ্রামঢাকানিজস্ব প্রতিবেদকবরিশালবিশেষ প্রতিবেদনরংপুররাজনীতিসারা দেশসিলেটসোশ্যাল মিডিয়া
রাজধানীতে ট্রাফিক আইন অমান্য করায় ১দিনে জরিমানা ৫৬ লক্ষাধিক

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫০০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্তে ৫৬ লাখ ৮০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও অভিযানকালে ১১৩ টি গাড়ি ডাম্পিং ও ৭০ টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল বুধবার (৩০ অক্টোবর ২০২৪ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।