1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ৩০ (ত্রিশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১২১ মামলা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক এক মাসে ৩২৯২ টি ফৌজদারী ও ১৪৪২ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সচিবালয় এলাকায় ‘নীরব জোন’ বাস্তবায়নের জন্য সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় বাংলাদেশ বিমানের এমডিসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৯৭ মামলা ৩০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২১ (একুশ) জনকে গ্রেফতার করেছে ডিএমপি ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপির হটলাইন নম্বর চালু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইয়াছিন হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার-২

মোজাহিদ হাসান জেসন উপ-সম্পাদক
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ গাড়ি চালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় বংশাল ৩৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর (২৪) ও ৩৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন রাফিকে (২৬) গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।
গতকাল রবিবার (২৭ অক্টোবর ২০২৪ খ্রি.) দিবাগত রাত ১:১৫ টার দিকে বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
বংশাল থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ গাড়ি চালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. তারিখে ভিকটিমের মা সাহিদা বেগম বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করেন। সেই হত্যা মামলায় গ্রেফতারকৃত তানভীর ও আল আমিন তদন্তে প্রাপ্ত আসামি।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে তানভীর ও আল আমিনকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং