1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি তেজগাঁও বিভাগের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৯ জন গ্রেফতার ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মুগদা থানা পুলিশ জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য – ডেপুটি স্পীকার।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা গ্রেফতার-৪

মোজাহিদ হাসান জেসন উপ-সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ Time View

রাজধানীর পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শেখ মোঃ সাকিব রায়হান হত্যা মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বাংলাদেশ আওয়ামী লীগের পল্লবী থানার ২ নং ওয়ার্ড সহ-সভাপতি অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, পল্লবী ই-ব্লক ইউনিট সভাপতি ইসমাইল হোসেন জাবেদ, পল্লবী ডি-ব্লক ইউনিট সভাপতি মোঃ ইফতেখারুল চৌধুরী চমন ও পল্লবী সি-ব্লক ইউনিট সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া মল্লিক।
সোমবার (৭ অক্টোবর ২০২৪) রাতে পল্লবী থানার মুসলিম বাজার এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর-৬ এলাকায় ভিকটিম মোঃ সাকিব রায়হান হত্যার ঘটনায় গত ৩ অক্টোবর ২০২৪ তারিখে পল্লবী থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকেলে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোঃ সাকিব রায়হান বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মুক্তাকিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সাকিব রায়হান হত্যায় জড়িত অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেন, ইসমাইল হোসেন জাবেদ, মোঃ ইফতেখারুল চৌধুরী চমন ও মোঃ লাল মিয়া মল্লিককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং