Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধজাতীয়ঢাকানিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

বৈষম্য বিরোধী আন্দোলনে হামলাকারী ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি গ্রেফতার; আগ্নেয়াস্ত্র উদ্ধার

By সাপ্তাহিক একুশে নিউজ
October 6, 2024 2 Min Read
0

বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলাকারী এজাহারনামীয় আসামী মোঃ শাকিল হোসেনকে হাজারীবাগ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করেছে ধানমন্ডি থানা পুলিশ। শাকিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৩৪নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি।
গ্রেফতারকৃত শাকিলকে ৫ অক্টোবর ২০২৪ হাজারীবাগ থানা এলাকায় তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।
গত জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট ২০২৪ সকাল অনুমান এগারটায় ধানমন্ডির ২৭ নং রোডে মিনা বাজারের সামনে ও আশপাশ এলাকায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়। এতে ভিকটিম সাহেদ আলী (২৭) সহ অনেক ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এই সংক্রান্তে ভিকটিমের ভাই শরিফ গত ৩ সেপ্টেম্বর ২০২৪ ধানমন্ডি থানায় একটি হত্যা চেষ্টা মামলা রুজু করেন। উক্ত রুজুকৃত মামলায় শাকিল হোসেন এজহারনামীয় আসামী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেন একজন অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসী। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার মিছিলের উপর অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় নিরীহ ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করে। জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরও জানা যায়, তার বাসায় অবৈধ অস্ত্র রয়েছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত আসামীর মধুবাজারের হাজী আক্তার হোসেন রোডের বাসায় অভিযান পরিচালনা করে ১ টি পিস্তল, ১ রাউন্ড রিভলবারের গুলিসহ ১টি রিভলবার, ১ রাউন্ড ব্যবহৃত রিভলবারের গুলির খোসা, ২টি চাপাতি, ২টি বড় ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়।
এছাড়াও, গত ১৯ জুলাই ২০২৪ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ধানমন্ডির সাত মসজিদ রোডের আবাহনী মাঠের বিপরীত পাশে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলা চালায়। এতে হাসনাইন আহমেদ নামে একজন নিহত হয়। উক্ত ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। উক্ত মামলায়ও শাকিল হোসেন একজন এজহারনামীয় আসামী।
গ্রেফতারকৃত মোঃ শাকিল হোসেনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় অস্ত্র আইনে মামলা রুজুর পাশাপাশি নিয়মিত মামলায় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালেত প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা গ্রেফতার-২

Next

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব নয়নের বিরুদ্ধে অপপ্রচার : প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d