Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

অপরাধঅর্থনীতিআইন-আদালতজাতীয়ঢাকানিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

আজও পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পরিষদের দুর্নীতির কোন সুরাহা হয়নি

By সাপ্তাহিক একুশে নিউজ
August 21, 2024 2 Min Read
0

গত জুন মাসে ২০২২ সালে ন্যাশনাল ব্যাংকে পরিচালনা পরিষদের দুর্নীতি নথিপত্র তলব করে দুদক দুটি চিঠি দেয় এবং তৎকালীন সময়ে গণমাধ্যমগুলোতে প্রচারিত হয় কিন্তু আজও পর্যন্ত তার সুরাহা হয়নি বিস্তারিত তুলে ধরলাম:-
অর্থ লুটপাট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ৩০ লাখ ডলার খরচ করার অভিযোগে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ জুন ২০২২ দুদকের প্রধান কার্যালয় থেকে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সাক্ষরে ৭ ধরনের নথিপত্র তলব করে পৃথক দুটি নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়ে ছিলেন দুদকের জনসংযোগ বিভাগ।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো চিঠিতে যে সব কাগজপত্র চাওয়া হয়েছে তার মধ্যে রয়েছে,মেসার্স ইপস্ ট্রেডিংয়ের ন্যাশনাল ব্যাংক লিমিটেডের নিমতলী শাখার চলতি হিসাব খোলার আবেদন, ছবিসহ নমুনা স্বাক্ষর কার্ড, কে. ওয়াই. সি ফরম এবং টিপি ও চলতি হিসাব বিবরণী শুরু থেকে বর্তমান পর্যন্ত।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দ্বারা ঢাকার কারওয়ান বাজারে এনবিএল টাওয়ারে বিনিয়োগ ও নির্মাণ সংক্রান্ত রেকর্ডপত্র। যেমন-প্রাক্কলন, টেন্ডার, ঠিকাদান নির্বাচন, কার্যাদেশ, কাজ সম্পাদন হওয়া সংক্রান্ত প্রত্যয়ন, বিল প্রদানসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র। এ ছাড়া যৌথ বিনিয়োগ হয়ে থাকলে চুক্তিপত্র ও ঋণ প্রদান সংক্রান্ত রেকর্ডপত্র।
চট্টগ্রামের এনবিএল টাওয়ার নির্মাণ সংক্রান্ত রেকর্ডপত্র। যার মধ্যে রয়েছে প্রাক্কলন, টেন্ডার, ঠিকাদান নির্বাচন, কার্যাদেশ, কাজ সম্পাদন হওয়া সংক্রান্ত প্রত্যয়ন ও বিল প্রদানসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
রণ হক সিকদার, রিক হক সিকদার, জন হক সিকদার, মমতাজুল হক, মনিকা সিকদার খান, নাসিম হক সিকদার ও সৈয়দ কামরুল ইসলামের ন্যাশনাল ব্যাংক থেকে এখন পর্যন্ত যেসব ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছে তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক বরাবর পাঠানো অপর চিঠিতে ন্যাশনাল ব্যাংকের প্রয়াত চেয়ারম্যান জয়নুল হক সিকদারের পরিবারের সদস্য রণ হক সিকদার, রিক হক সিকদার, জন হক সিকদার, মমতাজুল হক, মনিকা সিকদার খান, নাসিম হক সিকদার এবং সৈয়দ কামরুল ইসলামের নামে ইস্যুকৃত ক্রেডিট কার্ড সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কোনো তদন্ত করা হলে সে সংক্রান্ত তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে।
আর যদি কোনো তদন্ত হয়ে না থাকে তাহলে ওই ব্যক্তিদের নামে ইস্যু করা ক্রেডিট কার্ড সংক্রান্ত তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে তিন হাজার কোটি টাকারও বেশি ঋণ বিতরণে দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে ২০১৬ সাল থেকে দুদকের অনুসন্ধান চলছে আজও পর্যন্ত গহীন অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে।
আমরা আবারো কর্তৃপক্ষেকে অবগত করতে চাই সঠিক তদন্ত রিপোর্টগুলো দ্রুত সম্পন্ন করে আইনের আওতায় নিয়ে আসা হোক।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

১০ জেলার পুলিশ সুপারকে বদলি

Next

ডিআইজি পদমর্যাদার ১২ কর্মকর্তার পদায়ন

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d