এসপি পদে পদোন্নতি পেলেন পুলিশের ৩০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার ৩০ জন কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) হিসেবে পদোন্নতি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মোঃ মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।