Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

ছড়াজাতীয়পড়ালেখাবিশেষ প্রতিবেদনসারা দেশ

রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন-ডিএমপি কমিশনার

By সাপ্তাহিক একুশে নিউজ
June 29, 2024 1 Min Read
0

আজ শনিবার (২৯ জুন) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন তিনি।
রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার ও রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার)।
প্রধান অতিথির বক্তব্য ডিএমপি কমিশনার বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এরমধ্যে রয়েছে অনেক দায়িত্ব ও কর্তব্য। এই প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে সেজন্য আপনারা প্রত্যেকের জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এই দায়িত্বটা অবশ্যই নিজের ভেতর থেকে হতে হবে। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের আইন মানার সংস্কৃতি ও নৈতিকতার শিক্ষাও আপনাদেরকেই দিতে হবে, যাতে তারা সমাজে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
তিনি আরও বলেন, আমি জানি আপনারা অনেক সীমাবদ্ধতার মধ্যেও কলেজ ও কলেজের ছাত্র-ছাত্রীদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এ কলেজের সার্বিক উন্নয়নে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আহমেদ সেহেলি নাজনীন। নতুন ভবনটি করে দেওয়ার জন্য ডিএমপি কমিশনারকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান । রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে স্বনামধন্য কলেজে প্রতিষ্ঠিত করতে সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করার অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম, বিপিএম-সেবা, পিপিএম-বার; লজিস্টিকস বিভাগের উপ-পুলিশ কমিশনার সোমা হাপাং; ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা, পিপিএম-সেবা; শিক্ষক মন্ডলী, অভিভাবক পক্ষের প্রতিনিধিগণ ও ডিএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

মাগুরা রিপোর্টার্স ইউনিটির কমিটি ভেঙ্গে, আহ্বায়ক কমিটি গঠন

Next

উচ্চশিক্ষার লক্ষ্য শুধু শ্রমবাজার নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়া জরুরি-স্পীকার

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d