Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়ঢাকানিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশসোশ্যাল মিডিয়া

আসন্ন পবিত্র ঈদুল আযহায় ডিএমপি ট্রাফিক বিভাগের প্রস্তুতি-অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)

By সাপ্তাহিক একুশে নিউজ
June 12, 2024 2 Min Read
0

আজ বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন পবিত্র ঈদুল আযহায় ডিএমপি ট্রাফিক বিভাগের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন।
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের টার্মিনালের ভিতরে উঠা-নামা করতে হবে। কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তায় বাসে যাত্রী উঠা-নামা করা যাবে না বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান বিপিএম-সেবা।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। বিশেষ করে ছাদে কোন যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না। দূরপাল্লার পরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী উঠা-নামা করতে পারবে না। গণপরিবহনের ফিটনেসের বিষয়টি মালিক-শ্রমিক পক্ষ নিশ্চিত করবেন। খালি ট্রাক বা পিকআপে যাত্রী নিয়ে দূরপাল্লার যাত্রা করা যাবে না।
ঈদ যাত্রায় সম্মানিত যাত্রীদের নিজ নিজ মালামাল স্বযত্নে নিরাপদে রাখার আহবান জানিয়ে তিনি বলেন, যাত্রাকালে অপরিচিত কোন ব্যক্তির দেওয়া কোন খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন। মোটরসাইকেলে যারা দূরে ভ্রমণ করবেন তারা অবশ্যই হেলমেট পরিধান করবেন। তাছাড়া অতিরিক্ত মালামাল বহন না করা, মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠা ও মোটরসাইকেলের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করবেন।
তিনি বলেন, ঈদ উপলক্ষে শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার লক্ষ লক্ষ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে অনেক ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যানজট তৈরি হয়, আবার যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিস এর বিভিন্ন রুটের গণপরিবহনের মালিকদের এ বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবেন।
ঈদ যাত্রার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাস যাত্রীদের বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভিতরে অবস্থান করবেন। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর কেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মুনিবুর রহমান বলেন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে বাস টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ঢাকা মহানগর এলাকায় চলাচলরত বাসগুলো দূরপাল্লার যাত্রী বহন করলে সেই বাসগুলোর নম্বর প্লেট ভিডিও করে রাখা হবে । পরবরর্তীতে ওই বাসগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এসব গাড়ির রুট পারমিট বাতিলের ব্যবস্থা করা হবে।
এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

  • Share
  • Post
  • Share on WhatsApp (Opens in new window) WhatsApp
  • Email a link to a friend (Opens in new window) Email

Like this:

Like Loading…

Related

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Next

দ্বাদশ জাতীয় সংসদের ‘অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি’র তৃতীয় বৈঠক অনুষ্ঠিত।

No Comment! Be the first one.

Leave a ReplyCancel reply

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ
%d