1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে____স্পীকার ঢাকা, ০৪ জুন, ২০২৬ খ্রি: সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে সিটিটিসি শান্তিপূর্ণ ও নিরাপদ ঢাকা গড়তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে: ডিএমপি কমিশনার আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের

লালবাগ থানার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৬১ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের লালবাগ থানার ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম ক্বারী মোহাম্মদ লুৎফর রহমান।
গতকাল দিবাগত রাতে ফরিদপুর জেলার সদরপুর থানার নন্দলালপুর চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব-উজ-জামান পিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লালবাগ বিভাগ) সুজয় সরকার এর নেতৃত্বে ও সহকারী পুলিশ কমিশনার (লালবাগ জোন) মো: ইমরান হোসেন মোল্লা পিপিএম এর সহযোগিতায় লালবাগ থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম জানান, ধর্ষণের ঘটনার ভিকটিম ১৫ বছরের কিশোরী। গ্রেফতারকৃত লুৎফর রহমান ভিকটিমের ভাড়াকৃত বাসার মালিক। ভিকটিমের পিতার সাথে পূর্বের পরিচয়ের সুবাদে বাসায় তার আসা-যাওয়া ছিল। এই সুযোগে ভিকটিমকে ফুসলিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে লুৎফর রহমান আত্মগোপন করে। এ সংক্রান্তে গত ৬ জুন লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
সহকারী পুলিশ কমিশনার আরও জানান, গ্রেফতারকৃত ক্বারী মোহাম্মদ লুৎফর রহমান পাসপোর্ট নিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলো। তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং