1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের সক্রিয় নয় সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জন গ্রেফতার সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অভিযানে চাপাতিসহ এক ছিনতাইকারী গ্রেফতার সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত সড়কে এআই মামলার ভয়ে অসদুপায় নয়; ট্রাফিক আইন মেনে চলার আহ্বান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারের গোপালগঞ্জে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার মিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জন গ্রেফতার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী সাদ্দামকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

জয়বাংলা ম্যারাথনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ৩৫১ Time View

আজ বৃহস্পতিবার (৬ জুন ২০২৪ খ্রি.) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ম্যারাথনের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিস্তারিত তথ্যাদি উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।
‘জয়বাংলা বলে আগে বাড়ো’ প্রতিপাদ্যে আগামীকাল শুক্রবার (৭ই জুন ২০২৪ খ্রি.) ভোর ৫ টায় ঢাকার হাতিরঝিলে “জয় বাংলা ম্যারাথন-২০২৪” শিরোনামে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ ম্যারাথনে ডিএমপি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম-কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম (বার)।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় এবারই প্রথম ৩৫০০ দৌড়বিদের অংশগ্রহণে শুক্রবার শুরু হচ্ছে জয় বাংলা ম্যারাথন। বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের উদ্যোগে হাফ ম্যারাথন উপলক্ষ্যে ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রয়োজনীয় সকল ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে রাত আটটা ও তিনটা থেকে দুটিভাগে হাতিরঝিলে ছয়শত পঞ্চাশ জন পুলিশ আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনায় মোতায়েন থাকবে।
তিনি আরো জানান, হাতিরঝিলে প্রবেশের জন্য ৩৭ টি পয়েন্ট রয়েছে। প্রত্যেকটি পয়েন্টে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ইউনিফর্মে ও সাদা পোশাকে থাকবে যাতে নিরাপত্তা চেকিং ব্যতীত কেউ হাতিরঝিলে প্রবেশ করতে না পারে। তাছাড়া, ম্যারাথনে অংশগ্রহণকারীদের সহযোগিতার জন্য পুলিশ প্লাজা কনকর্ড, এলিফ্যান্ট পার্ক ও অ্যাম্ফিথিয়েটারে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন থাকবে।
তিনি বলেন, ড্রোন ক্যামেরা দিয়ে সম্পূর্ণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করা হবে। স্ট্যান্ডবাই হিসেবে থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট, ক্রাইম সিন টিম, ডগ স্কোয়াড এবং সোয়াট টিম। এর পাশাপাশি ডিএমপির ৮টি ক্রাইম বিভাগ ও ৫০টি থানা তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ম্যারাথনে অংশগ্রহণকারী ও সম্মানিত অতিথিদের গাড়ি পার্কিং এবং পার্কিং স্পেসের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তাছাড়া ম্যারাথনে অংশগ্রহণকারী ও অতিথিদের রুটের পাশাপাশি ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং