1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে-সিটিটিসি ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

হাজারীবাগ থানা কর্তৃক ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ গ্রেফতার-১

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ৩৬৩ Time View

রাজধানীর হাজারীবাগ থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ রনি। এ সময় তার হেফাজত হতে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। বুধবার (২৯ মে ২০২৪) রাতে হাজারীবাগের কালুনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ পিপিএম, জানান, হাজারীবাগের কালুনগর সিএনজি স্ট্যান্ডের সামনে কয়েকজন লোক ডাকাতির উদ্দেশ্যে দেশি অস্ত্রসহ অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রনিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ওসি জানান, রনি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য। ঢাকা শহরের বিভিন্ন স্থানে পথচারীদের দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতো। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে বড় ধরনের অপরাধ সংগঠনের চেষ্টা করে যাচ্ছিল রনি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতকে হাজারীবাগ থানার মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং