1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য-স্পীকার ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত; গ্রেফতার দুই ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা

লালবাগে চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার তিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৩৭ Time View

রাজধানীর লালবাগ এলাকা থেকে বাইসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ মিজান ওরফে লাউ, মোঃ সোহেল ও তানভীর হোসেন রাব্বি। রবিবার লালবাগ ও বংশাল এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন মোল্লা পিপিএম জানান, লালবাগ থানার আব্দুল আজিজ লেনের একটি বাড়ির সামনে কয়েকজন লোক চোরাই বাইসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিজানকে চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার করা হয়। পরে মিজানের দেওয়া তথ্যের ভিত্তিতে বংশালের নাজিরা বাজার এলাকা হতে সোহেল ও তানভীর হোসেনকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার চোরাই বাইসাইকেল কেনা-বেচা চক্রের সক্রিয় সদস্য। তারা ঢাকা শহরের বিভিন্ন স্থান হতে চোরাই বাইসাইকেল সংগ্রহ করে সহজ-সরল লোকদের নিকট বিক্রি করতো। গ্রেফতারকৃদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। লালবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং