1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগের হাতে ভুয়া পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩০২ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-তেজগাঁও বিভাগ ভুয়া এক পুলিশ সদস্যকে আটক করেছে। আটককৃত ওই ব্যক্তির নাম মোঃ আসিফ ইকবাল।
ডিএমপির ট্রাফিক-শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ তারেক সেকান্দার ডিএমপি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি আজ মঙ্গলবার সকালে রাজধানীর উড়োজাহাজ ক্রসিংয়ে। প্রতিদিনের ন্যায় উড়োজাহাজ ক্রসিংয়ে দায়িত্বপালন করছিলেন পুলিশ সার্জেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ। সকাল অনুমান দশটার দিকে উড়োজাহাজ ক্রসিংয়ের উত্তর সিগন্যাল চলার সময় পশ্চিম সিগন্যালের লেকরোড থেকে সিগন্যাল অমান্য করে এক ব্যক্তি তার মোটরসাইকেল নিয়ে সামনে এগিয়ে আসলে দায়িত্বরত সার্জেন্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ তার গতিরোধ করেন। সিগন্যাল অমান্য করা সেই ব্যক্তি নিজেকে পুলিশ পরিচয় দেন, তিনি বলেন তিনি এসবির একজন এসআই। তার গতিবিধি সন্দেহজনক হলে সার্জেন্ট তার পুলিশ আইডি কার্ড দেখতে চান কিন্তু তিনি তা দেখাতে ব্যর্থ হন এবং পালানোর চেষ্টা করেন। তখন দায়িত্বরত সার্জেন্ট মোটরসাইকেলসহ সেই ব্যক্তিকে আটক করে উড়োজাহাজ ক্রসিংয়ের তদারকি অফিসার পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন মোঃ ইসমাইল করিমের নিকট নিয়ে যান।
সহকারী পুলিশ কমিশনার বলেন, পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ভুয়া পুলিশ পরিচয় দিয়ে এভাবে অনেকদিন ধরেই ঢাকা মহানগরীতে চলাচল করছেন। পরবর্তীতে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উক্ত ব্যক্তি মোঃ আসিফ ইকবালকে গ্রেফতার করে তার ব্যবহৃত মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-৪৯-৪৭৯৯) সহ শেরেবাংলা নগর থানায় প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে ডিএমপির শেরেবাংলা নগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং